logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে গাভীর প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণের সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিডিভিএফ এর আয়োজন এবং ব্র্যাক, বাংলাদেশ এর অর্থায়নে ৫দিন ব্যাপী গাভীর প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণের সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান ২৫ডিসেম্বর ২০২৪ বুধবার সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। 
সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রধান ড. মোমেনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ বাহানুর রহমান। আরো বক্তব্য রাখেন কোর্স কো-অডিনেটর ও চেয়ার সিডিভিএফ বাকৃবি প্রফেসর ড. মোঃ মোশাররফ উদ্দিন ভূঞা, ব্র্যাক প্রতিনিধি ড. রিপন মিয়া,প্রশিক্ষণার্থী ড. হোসনে আরা সস্পা,ড. মারুফ উদ্দিন। প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বক্তব্যের শুরুতে বলেন ২০২৪ সনের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনো যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন  তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করেন। এছাড়াও তিনি বিগত ১৫ বছরের দু:শাসনে যারা ন্যায়বিচার থেকে বঞ্চিত এবং নির্যাতিত তাদের প্রতি সমবেদনা জানান। তিনি এই প্রশিক্ষণের সাফল্য কামনা করেন। 


তিনি আরো বলেন প্রশিক্ষণের কোন বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে আপনারা হাতে কলমে যা শিখে গেলেন তা মাঠ পর্যায়ে প্রয়োগ করে খামারিদেরকে উপকৃত করতে হবে। ব্র্যাকের এ ধরনের কর্মসুচির জন্য  তিনি ব্র্যাককে ধন্যবাদ জানান।  এ ধরনের কর্মসুচি অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রশিক্ষণে ৩০ জন ভেটেরিনারিয়ান অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের শিক্ষক প্রফেসর ড. জয়ন্ত ভট্রাচার্য।

Publish Date: 25 Dec, 2024