logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবি কেন্দ্রীয় গবেষণাগারে 'ফ্রিজিং ইউনিট' এর উদ্বোধন।


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারে ২টি মাইনাস ৮৬ ডিগ্রী সেন্টিগ্রেড ফ্রিজার (- ৮৬°C Freezer ) প্রতিস্থাপন করা হয়েছে। বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ৩১ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার দুপুর ১২.০০ টায়  ফ্রিজার ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাকৃবির মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মোঃ আমির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহীদুল হক, বাউরেস পরিচালক প্রফেসর ড. মোঃ হাম্মাদুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার, সোনালী দলের সভাপতি প্রফেসর ড. মোঃ আলী রেজা ফারুক,  কেন্দ্রীয় গবেষণাগারের সহযোগী পরিচালক প্রফেসর ড. মোঃ মাহমুদুল আলম, প্রক্টর প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম, ট্রেজারার(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. হুমায়ুন কবির, বিভিন্ন হলের প্রভোস্ট, সহকারী প্রক্টর প্রফেসর ড. মোঃ মুনির হোসেন, প্রফেসর ড. মোঃ আনিছুর রহমান মজুমদার, টেকনোওয়ার্থ এর সেলস ম্যানেজার কৃষিবিদ লুৎফর রহমানসহ  আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ফ্রিজিং পয়েন্ট উদ্বোধন শেষে  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া তাঁর বক্তব্যে এই ফ্রিজারগুলো খুবই মূল্যবান বিধায় সঠিকভাবে ব্যাবহারের নিমিত্তে সংশ্লিষ্ট স্টাফদের যথাযথ ট্রেনিংয়ের পরামর্শ দেন এবং এখান থেকে বিশ্ববিদ্যালয়ের কিছুটা আয় সংস্থানের পরামর্শ দেন। তিনি আরও বলেন ছাত্র, শিক্ষক ও গবেষক এগুলো যেন সহজেই ব্যাবহার করতে পারে সেদিকে গুরুত্ব দিতে হবে এবং অত্র বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের মূল্যবান সচল যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় থাকলে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে কেন্দ্রীয় গবেষণাগারে প্রতিস্থাপন করা যেতে পারে। 


উল্লেখ্য যে, এই ফ্রিজার ইউনিট উদ্বোধনের মাধ্যমে বাকৃবির শিক্ষক, গবেষক ও ছাত্র-ছাত্রী তাদের প্রয়োজনীয় গবেষণা স্যাম্পল -৪০°C হতে -৮৬°C তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবে এবং এর জন্য কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সার্ভিস চার্জ প্রদান করতে হবে। 

Publish Date: 31 Dec, 2024