logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে বেগম শিতাবজান মেমোরিয়াল ট্রাস্টের স্বর্ণ পদক ও বৃত্তি প্রদান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় কনফারেন্স হলে সোমবার(২০/০১/২৫) সকাল ১১.০০টায় বেগম শিতাবজান মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে স্বর্ণপদক ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভুইয়া। ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. মো: মোখলেছুর রহমান এর সভাপতিত্বে এবং ট্রাস্টের সেক্রেটারি প্রফেসর ড.  মো: ওবায়েদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান ডিন কৃষি অনুষদ,প্রফেসর(অব:) ড. সুলতান উদ্দিন ভুইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক,প্রফেসর ড.মো: আব্দুল বাতেন, প্রফেসর ড. মাসুম আহমাদ,প্রফেসর ড.আবু জোফার মো: মোসলেহ উদ্দিন,প্রফেসর(অব:) মোহসীন আলী,প্রভোস্ট আশরাফুল হক হল প্রফেসর ড. মো: আলম মিয়া ,ট্রেজারার প্রফেসর ড.হুমায়ুন কবির,সোনালী দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড.আহমদ খায়রুল হাসান সহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানে  কৃষি অনুষদের বিভিন্ন ডিপার্টমেন্টের ০৫ জন ছাত্রী এবং ফিসারিজ অনুষদের ০১  কৃতি ছাত্রীর মাঝে স্বর্ণপদক ও ০৯ জন ছাত্র-ছাত্রীর মাঝে সাধারণ বৃত্তি প্রদান করা হয়।পুরস্কার প্রাপ্তদের মধ্য থেকে  দুইজন ছাত্র-ছাত্রী তাদের অভিব্যক্তি বর্ণনা করেন। উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ সহ অন্যান্য সিনিয়র শিক্ষকবৃন্দ মরহুম প্রফেসর ড. আশরাফুল হকের কর্মময় জীবন সম্পর্কে আবেগময় স্মৃতিচারণ করেন এবং এই ট্রাস্টের বৃত্তির প্রশংসা করেন।


প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভুইয়া মরহুম প্রফেসর ড. আশরাফুল হকের জীবন দর্শন থেকে আমাদের শিক্ষা নেয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।  তিনি সমাজের বিত্তশালীদের এধরণের মহতী বিষয়ে এগিয়ে আসার আহবান জানান এবং একই সাথে তিনি নিজেই অত্র বিশ্ববিদ্যালয়ে আর্থিকভাবে  পিছিয়ে থাকা ছাত্র-ছাত্রীদের জন্যে একটি নতুন বৃত্তি চালু করার আশাবাদ ব্যক্ত করেন। 

Publish Date: 20 Jan, 2025