logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে কর্মকর্তাদের 'ইলেকট্রনিক গভার্নমেন্ট প্রকিউরমেন্ট(ই-জিপি)' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেলের উদ্যোগে এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখার অর্থায়নে ২৫ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট এর কম্পিউটার ল্যাবে সকাল ১০.০০ টায় "ইলেকট্রনিক গভার্নমেন্ট প্রকিউরমেন্ট(ই-জিপি)'শীর্ষক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহেদ রেজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো: মোশাররফ উদ্দীন ভূঞা। এছাড়াও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস প্রণয় কুমার পাল, বিসিএস(অডিট এন্ড একাউন্টস) ।প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া উপস্থিত প্রশিক্ষনার্থী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই। তিনি প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের নতুন নতুন কাজ শেখা ও নতুন চ্যালেঞ্জ নেয়ার পরামর্শ দেন। কর্মকর্তাদেরকে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়েই নয় বরং গ্লোবাল অফিসার হিসেবে নিজে গড়ে ওঠতে আহবান জানান যেন তারা বিশ্ববিদ্যালয়ের কর্মজীবন শেষেও অন্যত্র তাদের দক্ষতার মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরী করতে পারে। তিনি আরও বলেন যে লক্ষ্য নিয়ে আইকিউএসি কাজ করছে সেটা যেন অর্জিত হয়, কর্মকর্তারা যেন মনোযোগ দিয়ে ট্রেনিং সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ের কাজে লাগাতে পারে, দেশ তথা বিশ্বের কাজে লাগাতে পারে এবং নিজেদেরকে রিসোর্স পারসন হিসেবে গড়ে তুলতে পারে। তিনি এই প্রশিক্ষণের সফলতা কামনা করে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উল্লেখ্য , ৩ দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার ২৫জন কর্মকর্তা অংশগ্রহণ করেন ।

Publish Date: 25 Feb, 2025