logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল ৩.৩০ মিনিটে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ।স্কুল পরিচালনা কমিটির সভাপতি এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রফেসর ড. মো: মাহমুদুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদীয় ডিন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. জি এম মুজিবর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম,প্রফেসর ড মো: হাবিবুর রহমান প্রামাণিক। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের ফুল দিয়ে এবং ব্যাজ পরিয়ে বরণ করে ৪র্থ এবং ৫ম শ্রেণীর ছাত্রীবৃন্দ।এরপর জুলাই-আগস্টের বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর নিমিত্তে স্কুলের ছাত্র-ছাত্রীদের জুলাই ২৪ আন্দোলনের খন্ডিতাংশ একটি আকর্ষনীয় এবং হ্রদয়গ্রাহী ডিসপ্লের মাধ্যমে উপস্থাপন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য প্রফেসর ড.মো: ওয়াকিলুর রহমান। ১ম শ্রেণি- ৫ম শ্রেণির ৫ জন ছাত্র-ছাত্রীকে প্রফেসর ড. আজিজুল হক কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া । পরবর্তীতে খেলাধূলার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন আজকের এই অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চারা ২০২৪ সনের জুলাই-আগস্টের আন্দোলনের পটভূমি নিয়ে যে ডিসপ্লে উপস্থাপন করলো এটা দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমরা আশা করি যে আবু সাঈদ, মীর মুগ্ধ এমন হাজারো শহীদের মতো এই বাচ্চারাও বুকের ভিতর দেশপ্রেম, সততা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সৈনিক হয়ে গড়ে ওঠবে।তিনি স্কুলের প্রথিতযশা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের তথ্যাবলী দিয়ে একটা ক্যাটালগ তৈরীরআহবান জানান এবং তিনি আশা করেন যে ভবিষ্যতে এই স্কুল প্রকৃতপক্ষে আদর্শ মুক্তিযোদ্ধাদের ন্যায় সততা, দেশপ্রেম, ন্যায়পরায়নতার চেতনা নিয়ে এগিয়ে যাবে। ২য় পর্বের শেষাংশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
উল্লেখ্য যে সকাল ৯.০০টায় এই অনুষ্ঠানের প্রথম পর্বের শুভ উদ্বোধন ঘোষণা করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহীদুল হক। প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ূন কবির, বাকৃবি শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রফেসর ড. আসাদুজ্জান সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার (সংস্থাপন-১) ড. এ. কে. এম. মাহবুবুর রশীদ গোলাপ, ডেপুটি রেজিস্ট্রার ও এস্টেট অফিসার (অ.দা.) কৃষিবিদ হাবিব মোহাম্মদ সাইফুর রহমান, ছাত্র-ছাত্রী এবং অভিবাবকবৃন্দ।

Publish Date: 26 Feb, 2025