বাকৃবিতে 'কৃষিকন্যা হল' এর দ্বিতীয় ফেইজের ভিত্তি প্রস্থর স্থাপন


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের চলমান আবাসন সংকট নিরসনের লক্ষ্যে (২০ মার্চ ২০২৫) বৃহস্পতিবার দুপুর ২.০০টায় 'কৃষিকণ্যা হল' এর সম্প্রসারণ ভবনের (দ্বিতীয় ফেইজ) কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, এসময় তিনি সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্ধারিত সময়ে কাজ সমাপ্ত করার তাগিদ দেন এবং কাজের গুনগত মান সঠিকভাবে বজায় রাখতে বিশেষভাবে নির্দেশণা প্রদান করেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড.মো: শহীদুল হক,বাউরেস পরিচালক প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো: মোশাররফ উদ্দীন ভূঞা,শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড.মো: রফিকুল ইসলাম সরদার এবং প্রফেসর ড.মো: আসাদুজ্জামান সরকার, ,কোষাধ্যক্ষ(চলতি দায়িত্ব) প্রফেসর ড. হুমায়ুন কবির, প্রক্টর প্রফেসর ড.মো: আব্দুল আলীম,প্রফেসর ড. মো: মোজাম্মেল হক, পরিবহন পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ গোলজারুল আজিজ,বাউএক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দিন, জিটিআই পরিচালক প্রফেসর ড. বেনতুল মাওয়া, কৃষিকন্যা হলের প্রভোস্ট প্রফেসর ড. আনিসুজ্জামান, সোনালী দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড.আহমদ খায়রুল হাসান,সহকারী প্রক্টর প্রফেসর ড. মো: মুনির হোসেন এবং প্রফেসর ড. মো: আনিছুর রহমান মজুমদার, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান,জনসংযোগ ও প্রকাশনা পরিচালক(ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম, লাইব্রেরিয়ান(ভারপ্রাপ্ত) কৃষিবিদ বোরহান উদ্দীন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুহাঃ এনামুল হকসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রীবৃন্দ।
উল্লেখ্য দ্বিতীয় ফেইজে ৫-তলা ছাত্রী ভবনের সম্প্রসারণ, রেট্রোফিটিং, এবং ১-তলা ভবনের মেরামত ও সংস্কার(সিভিল, সেনিটারি ও বৈদ্যুতিক) অন্তর্ভুক্ত রয়েছে। এই নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাল্টিপ্লেক্স এন্টারপ্রাইজ -মেসার্স এস আলম কন্সট্রাকশন এবং এর তত্ত্বাবধানে রয়েছেন বাকৃবি প্রকৌশল শাখা।