বাকৃবিতে 'মোটিভেশনাল ওয়ার্কশপ অন অ্যাক্রেডিটেশন ইন হাইয়ার এডুকেশন' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এর উদ্যোগে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল(আইকিউএসি)এর সহযোগীতায় অত্র বিশ্ববিদ্যালয়ের সকল ডিন এবং শিক্ষা বিভাগীয় প্রধান এবং অন্যান্য ইউনিট প্রধানদের অংশগ্রহণে সোমবার (২১এপ্রিল ২০২৫)সকাল ৯.৩০টায় কৃষি অনুষদের ডিন কনফারেন্স রুমে 'মোটিভেশনাল ওয়ার্কশপ অন অ্যাক্রেডিটেশন ইন হাইয়ার এডুকেশন' কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এর সদস্য প্রফেসর ড. এস.এম. কবীর কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ও সভাপতির বক্তব্য রাখেন। বাকৃবি আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখের সঞ্চালনায় উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এসময় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার। এছাড়াও ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন উপ পরিচালক, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল মোহাম্মদ আব্দুল আলীম।
কর্মশালায় বাকৃবির শিক্ষক-কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন । উল্লেখ্য, দিনব্যাপী উক্ত কর্মশালায় সর্বমোট ১৫২ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।